সড়ক দুর্ঘটনায় জুড়ীর সাংবাদিক সবুর ও তার স্ত্রীর মর্মান্তিক মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সড়ক দুর্ঘটনায় জুড়ীর সাংবাদিক সবুর ও তার স্ত্রীর মর্মান্তিক মৃত্যু 

  • সোমবার, ১ জুলাই, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সবুর ও তার স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর (২৮) এবং তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত দু’জনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

Manual5 Ad Code

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!