৪ অক্টোবর থেকে ওমরাহ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

৪ অক্টোবর থেকে ওমরাহ শুরু

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক ::

৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের জন্য মক্কার বায়তুল্লাহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। করোনার কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর চার ধাপে ওমরাহ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রথম ধাপে, অর্থাৎ ৪ অক্টোবর সৌদি নাগরিকরা ও দেশটিতে বসবাসরত বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন। প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মুসল্লি ওমরাহ পালন করবেন।

তবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুসল্লিদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ জন্য ওমরাহ’র আগে মুসল্লিদেরকে অনলাইনে আবেদনের মাধ্যমে ওমরাহ’র তারিখ ও সময় জানাতে হবে। ২৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।

Manual8 Ad Code

হিজরি জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজের অনুষ্ঠানিকতা পালন করতে হয় মুসলমানদের।

১৮ অক্টোবর থেকে শুরু হবে ওমরাহ’র দ্বিতীয় ধাপ। তখন প্রতিদিন ১৮ হাজার মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন। ঐ ধাপেও সৌদি নাগরিকরা ও দেশটিতে বসবাসরত বিদেশিরাই অনুমতি পাবেন।

Manual6 Ad Code

সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে তৃতীয় ধাপে, অর্থাৎ ১ নভেম্বর থেকে। তখন করোনা ভাইরাসের ঝুঁকিমুক্ত দেশের মুসল্লিরাদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসে হজ্ব ও ওমরাহ পালনের উপর কড়াকড়ি আরোপ করে সৌদি সরকার। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, চলতি বছর দশ হাজার মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয়া হয়।

Manual6 Ad Code

সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার জন, আর মারা গেছেন প্রায় ৪ হাজার ৫’শ জন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!