কুলাউড়ার দিলদারপুর স্কুলে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা গ্রহণ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার দিলদারপুর স্কুলে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা গ্রহণ!

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ২য় সাময়িক পরীক্ষা গ্রহণ করার খবর পাওয়া গেছে। বুধবার (০৩ জুলাই) যথাসময়ে সকল শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাননি। পরীক্ষা দিতে হয়েছে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন দেখে। বন্যা পরিস্থিতি পাশ কাটিয়ে অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও হাতে পাননি পরীক্ষার প্রশ্নপত্র।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে প্রবেশ করার পর পরীক্ষার নির্দিষ্ট সময়ে হলের দায়িত্বরত শিক্ষক ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখতে শুরু করেন। শিক্ষার্থীরা কিছু বুঝে উঠতে না পারায় তারা জানতে চাইলে দায়িত্বরত শিক্ষক ব্ল্যাকবোর্ডে দেখেই উত্তরপত্রে লেখার নির্দেশনা দেন।

Manual5 Ad Code

কয়েকজন শিক্ষার্থী আরও জানান, এভাবে ব্ল্যাকবোর্ডে দেখে উত্তরপত্রে লেখায় বেশ অসুবিধা হয়েছে। বার বার ব্ল্যাকবোর্ডে তাকিয়ে প্রশ্ন দেখায় পরীক্ষায় প্রশ্ন বুঝতেও সমস্যা হয়।

এ ব্যাপারে দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম জানান, বৈদ্যুতিক গোলযোগ, অতি বৃষ্টিপাত ও ইন্টারনেট সমস্যার কারণে ফাইল প্রিন্ট করা সম্ভব হয়়নি। পরে কোনো উপায়় না থাকায়় ব্ল্যাকবোর্ডে লিখে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে পরবর্তী পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র প্রিন্ট দিয়েই পরীক্ষা নিবেন বলে জানান তিনি।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেয়ার কোন নিয়ম নেই। আমি প্রধান শিক্ষককে জিজ্ঞেস করে জানাতে পারবো কেনো তারা এমনটা করলেন? ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!