সিলেটের কোম্পানীগঞ্জে খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের কোম্পানীগঞ্জে খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • সোমবার, ১৫ জুলাই, ২০২৪

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাই পথে ভারত থেকে লাকড়ি আনতে গিয়ে দেশটির অভ্যন্তরে ‘খাসিয়াদের গুলিতে’ দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

রোববার বিকালে উপজেলার কালাইরাগ ও নাজিরেরগাঁওয়ের মধ্যবর্তী কাওয়ারটুকের ১২৫৩ মেইন পিলারের প্রায় ৮০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগ কারবালারটুক এলাকার মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ (৩২)। আহত হয়েছেন একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে নবী হোসেন।

Manual3 Ad Code

জানা গেছে, রোববার সকালে চোরাইপথে আলী হোসেন, কাউছার ও নবী হোসেন ভারত সীমান্তের অভ্যন্তরে লাকড়ি ও মালামাল নিয়ে আসার জন্য অনুপ্রবেশ করেন। বিকালে খবর আসে খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন আলী হোসেন ও কাউছার আহমদ। গুরুতর আহত অবস্থায় ফিরে আসেন নবী হোসেন। পরে তার‌ পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়।

Manual6 Ad Code

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, আলী হোসেন ও কাওসার নামে দুই যুবক ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন বলে তাদের পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ  বলেন, দুইজন বাংলাদেশি যুবক খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন বলে বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। নিহতদের মরদেহ আনার জন্য বিএসএফের সঙ্গে আলোচনা করছে বিজিবি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!