আত্রাই প্রেস ক্লাবে ভাঙচুর- লুটপাট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাই প্রেস ক্লাবে ভাঙচুর- লুটপাট

  • বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহি আত্রাই প্রেসক্লাবে ভাঙচুর- লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার ৭ আগষ্ট বেলা আনুমানিক সারে ১১ টায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় প্রেস ক্লাবের মিলনায়তন এর চলমান কাজের মিস্ত্রি ও লেবারদের ভয়ভীতি দেখানো হয়।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি শিমুল হোসেন জানান, বুধবার বেলা আনুমানিক সারে ১১ টায় ৬/৭ জন এসে আমাদের কাজের হাতুরি নিয়ে তালা ভাঙ্গার চেষ্টা করতে থাকেন। তালা ভাংছো কেনো তাদেরকে এমন প্রশ্ন করলে তারা আমাকে ভয় দেখিয়ে ঘরের চাবি চাইলে আমি ভয়ে প্রেস ক্লাবের চাবি তাদের দিয়ে দিই। তখন তারা ঘর খুলে ঘরের মধ্যে ভাংচুর করে ১টি ল্যাপটপ, ড্রয়ার থেকে টাকা এবং এসির রিমোট নিয়ে যেতে দেখেছি। তারা চলে যাবার সময় কাউকে যেনো কিছু না বলি এই বলে আমাকে ভয় দেখিয়ে চলে যান। তিনি আরও জানান যে, যারা
এখানে এসেছিল তাদের মধ্যে সিফাত মাহমুদ ফাইম ও সোহেল রানাকে চিনি।

Manual7 Ad Code

এ ব্যাপারে আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার বলেন, হেড মিস্ত্রি কর্তৃক বেলা সাড়ে এগারোটার পরে খবর পাই যে, কয়েকজন সন্ত্রাসী এসে প্রেস ক্লাবে ভাংচুর-লুটপাট করছে। তৎখনাত ক্লাবের সহ সভাপতি রুহুল আমীন, আল আমিন মিলন, প্রচার সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়, ক্যাশিয়ার ফিরোজ হোসেন, সদস্য ছাবেদ আলীসহ ক্লাবে গিয়ে ঘরের মধ্যে ভাংচুরের দৃশ্য দেখতে পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ক্লাবে ভাংচুর চালিয়ে ড্রয়ারে রক্ষিত ৬০ হাজার টাকা, ১ টি ল্যাপটপ এবং এসির রিমোট নিয়ে তারা পালিয়ে যায়। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!