কুলাউড়ায় গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভা করে।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর কারা মুক্তিতে এই আনন্দ মিছিল করা হয়। এতে গণ, যুব, ছাত্র ও শ্রমিক গণ অধিকার পরিষদের কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

মিছিল শেষে কুলাউড়া উত্তর বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তানিম হোসেন রুহিন, গণ অধিকার পরিষদ জেলা শাখার সদস্য সচিব অপু রায়হান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জুবায়ের আহমেদ মাহিদুল, নাজমুল ইসলাম, রায়হান আহমদ, এবি এম রিপন তালুকদার, ওয়েস আহমদসহ অনেকে।

Manual1 Ad Code

যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তানিম হোসেন রুহিন জানান, ‘আমাদের অধিকার’ ‘দেশ হবে জনতার’ ‘এসল নবীন ভয় নাই’ ‘গণ পরিষদে সন্ত্রাস নাই’ এসব স্লোগান নিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থই হচ্ছে আমাদের মূলমন্ত্র। আমরা মানুষের অধিকার এবং রোধকৃত কণ্ঠকে ফিরিয়ে দিতে কাজ করছি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!