মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে দিরাইর বাউল শিল্পী রনেশ ঠাকুরকে অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে দিরাইর বাউল শিল্পী রনেশ ঠাকুরকে অনুদান প্রদান

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রখ্যাত বাউল শিল্পী রনেশ ঠাকুরকে নগদ অনুদান প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর হাতে এ অনুদান তুলে দেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।

Manual1 Ad Code

আমেরিকাস্থ বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন অফ নথ জার্সির কর্মকর্তারা এ প্রখ্যাত শিল্পীকে নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুদান প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান,উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ও হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু প্রমুখ।

উল্লেখ্য, গত মে মাসে দুর্বৃত্তরা রনেশ ঠাকুরের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় গানের সরঞ্জামানাদি পুড়ে যায়।

Manual7 Ad Code

এব্যাপারে আমেরিকাস্থ বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন অফ নর্থজার্সির সভাপতি রুয়েল আহমদ জানান, প্রখ্যাত মরমী শিল্পী বাউল রনেশ ঠাকুরের ঘরবাড়ি ও তার গানের যন্ত্রপাতি দুবৃর্ত্তরা পুড়িয়ে দিলে বিষয়টি আমাদের নজরে আসে। এতে আমরা মর্মাহত হয়েছি এবং ক্ষুদ্র পরিসরে পাশে থাকার চেষ্টা করে এ নগদ অর্থ দান করেছি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!