সিলেট নগরীতে ব্যাটারি ও সিএনজি চালিত রিকশা চলাচলে নতুন নির্দেশনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেট নগরীতে ব্যাটারি ও সিএনজি চালিত রিকশা চলাচলে নতুন নির্দেশনা

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক::  সিলেট নগরীতপ ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে কঠোর হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এরইমধ্যে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে এসব অবৈধ যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব সিএনজিচালিত অটোরিকশা সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের ওপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে মেট্রোপলিটন এলাকার বাইরের অটোরিকশাগুলোতে সবুজ রঙের ওপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। কোনোভাবেই মেট্রোপলিটন এলাকার বাইরের অটোরিকশাগুলো নগরীতে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালককে এ নির্দেশনা শিগগিরই বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এ-সংক্রান্তে সহায়তা করার জন্য নগরবাসী, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!