খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: কুলাউড়ায় মহানগর আমীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: কুলাউড়ায় মহানগর আমীর

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

বন্যা-খরায়, বিপদে-আপদে, দূর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য। মানব সেবাকে ইবাদত মনে করেই মানুষের কল্যাণে হাঁটেঘাটে ছুঁটছে জামায়াত কর্মীরা। সবমিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায়। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম।

Manual7 Ad Code

জানা যায়,  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অসহায় দিনমজুর মানুষের কাঁচাঘর। ক্ষতিগ্রস্ত এসব ঘর পুনঃনির্মাণের জন্য ৫২ টি পরিবারের মধ্যে (জনপ্রতি এক বান্ডিল করে) ঢেউটিন উপহার দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Manual6 Ad Code

Manual1 Ad Code

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  ও সিলেট মহানগর জামায়াতের আমীর  মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথির  বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মো: জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য  রাজানুর রহিম ইফতেখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!