বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখায় মদ খেয়ে মাতলামি করায় দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বুধবার দিবাগত ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার মহদিকোনা গ্রামের মৃত আলিফ হোসেনের ছেলে আব্দুল হামিদ সরকার (৩৫) ও পৌরসভার হাটবন্দ এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫)।

পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে বড়লেখা সরকারি কলেজের পাশে মদ খেয়ে আব্দুল হামিদ ও জাকির হোসেন মাতলামি করছিলেন। খবর পেয়ে থানার এসআই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান তাদের দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Manual8 Ad Code

বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, দন্ডপ্রাপ্তদের সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!