মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

 মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে চকলেট খাওয়ানোর প্রলোভনে শিশু (৭) ধর্ষণের অভিযোগে সুধীর কর (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। ০৭ অক্টোবর রাতে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকা থেকে অভিযুক্ত সুধীর করকে স্থানীয় লোকজন আটক করে। পরে পুলিশ রাত সাড়ে ৮ ঘটিকার সময় তাকে থানা হেফাজতে নিয়ে আসে। আটককৃত সুধীর কর মৌলভী চা বাগানের অরুন করের ছেলে।

Manual8 Ad Code

থানা সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশু (৭) প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় পাশের বাড়ির অভিযুক্ত সুধীর কর ভিকটিমকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মোবাইল দেখিয়ে এবং চকলেট খাওয়ানোর প্রলোভনে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত সুধীর করকে আটক করে থানাকে অবহিত করে।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!