কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তায়েফ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তায়েফ আটক

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাদিপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ একাধিক নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের হয়। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান তায়েফসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে তায়েফ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে (বুধবার দিবাগত রাত) বৃহস্পতিবার ভোরে  থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Manual2 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুলাউড়া উপজেলার সমন্বয়ক আতিকুর রহমান তারেক বলেন, বিগত দিনগুলোতে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

Manual8 Ad Code

‘এছাড়া ৩ আগস্ট তায়েফ তার বাহিনী নিয়ে কুলাউড়া স্কুল চৌমুহনা ও রেলস্টেশন চৌমুহনায় পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।’

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. গোলাম আপছার বলেন, তায়েফের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

নিয়াজুল তায়েফ কাদিপুর ইউনিয়নের ফয়জুল আলমের ছেলে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!