কুলাউড়ায় আমাদের কমিটি ছাড়া বাকি সব ভুয়া : বিএনপি সভাপতি শকু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় আমাদের কমিটি ছাড়া বাকি সব ভুয়া : বিএনপি সভাপতি শকু

  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির আমাদের কমিটি ছাড়া অন্য কোনো কমিটি নেই। একটি পক্ষ দাবি করে আসছে তারা নাকি, সভাপতি-সম্পাদক। আসলে তা সম্পুর্ন ভূয়া । তাদের কোনো অনুমোদন নেই। অথচ ১ বছর আগে ওই কমিটি ভেঙে জেলা বিএনপির সভাপতি কাউন্সিলের মাধ্যমে আমাদেরকে সভাপতি-সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। রোববার (২০ অক্টোবর) রাতে কুলাউড়া পৌরসভার হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি বলেছেন উপজেলা বিএনপির সভাপতি শওকতুল ইসলাম শকু।

Manual2 Ad Code

শকু বলেন, কুলাউড়ায় বিএনপির কোন একাংশ অপরাংশ নেই। একটি পক্ষ সাংবাদিকদের ভূয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা হিংসাত্মক কাজ করতে চাই না। কুলাউড়ায় এখন পর্যন্ত বিএনপির কেউ কারও বিরুদ্ধে মামলা দেয়নি। আওয়ামী লীগের লোকজনরাই একে অপরের বিরুদ্ধে মামলা দিয়ে বিএনপির বদনাম করছে। তবে যারা আসলেই দোষী ও চাঁদাবাজ তাদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তিনি।

Manual2 Ad Code

দেশের মানুষ বিগত ১৭ বছর থেকে ভোট দিতে পারে নাই উল্লেখ করে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে অতি শিগগিরই নির্বাচনের ব্যবস্থা করে ভোট বঞ্চিত মানুষকে ভোটাধিকারের সুযোগ করে দেওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান মনির, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক বকুল, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তানজীল হাসান খাঁন, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমেদ মধু, জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহিতুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি সোয়েব আহমেদ, কুলাউড়া পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মাজু, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!