রাজনগরে পিকআপ ভ্যান চাপায় প্রাণ গেলো বৃদ্ধের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে পিকআপ ভ্যান চাপায় প্রাণ গেলো বৃদ্ধের

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ফারুক মিয়া (৬০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ফারুক মিয়া সিলেট শহরের ঘাসিটোলা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত রাজনগরের পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করতেন।

Manual7 Ad Code

বুধবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিমভাগ গ্রামের জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে ফারুক মিয়া প্রতিদিনের ন্যায় কাজে যেতে বের হন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual2 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমদাদুল হক জানান, ফারুক মিয়াকে চাপা দেয়ার পরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। এদিকে লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!