গ্রেফতার আতঙ্কে জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঈদ ফারুকের দেশ ত্যাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

গ্রেফতার আতঙ্কে জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঈদ ফারুকের দেশ ত্যাগ

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual6 Ad Code

জুড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী ও অর্ন্তবর্তী সরকারকে ‘টোকাই, অভদ্র, বেয়াদব’ বলে সমালোচিত সেই আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়ে হল্যান্ড পালিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) হল্যান্ড সময় দুপুর ১ টায় তিনি সেখানে পৌঁছেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এমএ মোঈদ ফারুক হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি।

শনিবার (২ নভেম্বর) জুড়ী তৈয়বুন্ন্ছো খানম একাডেমি সরকারি ডিগ্রি কলেজে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ও অর্ন্তবর্তী সরকারকে ‘টোকাই, অভদ্র ও বেয়াদব আখ্যা দিলে সমালোচনার ঝড় ওঠে। ৩ নভেম্বর কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে ‘অর্šÍবর্তী সরকার নিয়ে আ. লীগ নেতার যে বক্তব্য ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এমএ মোঈদ ফারুকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছাত্র-জনতার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ ও তার গ্রেফতারের দাবি উঠে।

Manual8 Ad Code

এরপর পুলিশ ও যৌথ বাহিনী এমএ মোঈদ ফারুকের বাড়িতে অভিযান চালায়। যেকোনো সময় গ্রেফতার হতে পারেন এমন তথ্য লোকমুখে ছড়িয়ে পড়ার কারণেই তড়িঘড়ি তিনি দেশ ছেড়ে হল্যান্ড পালিয়েছেন।

Manual2 Ad Code

এমএ মোঈদ ফারুকের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তা ফোন বন্ধ পাওয়া যায়। তার ছোটভাই এমএ মুজিব মাহবুব জানান, ‘৪ নভেম্বর তিনি (আওয়ামী লীগ নেতা এমএ মোঈদ ফারুক) হল্যান্ড পৌঁছেছেন। এমএ মোঈদ ফারুক সব সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। কিন্তু ওই দিনের অনুষ্ঠানে কেন তিনি এমন মন্তব্য করলেন, এতে আমরা মর্মাহত। এমন মন্তব্য করে তিনি আমাদের পরিবারকে কলঙ্কিত করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!