বড়লেখা ও জুড়ী সীমান্তে ফের সক্রিয় চোরাচালানী চক্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা ও জুড়ী সীমান্তে ফের সক্রিয় চোরাচালানী চক্র

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীরা ফের তৎপর হয়ে উঠেছে। সংঘবদ্ধ চক্র প্রায় প্রতি রাতে ভারতীয় অবৈধ গবাদি (মহিষ ও গরু) পশুর চালান নিয়ে আসছে। জুড়ীর ফুলতলা ইউনিয়নের পূর্ব-বটুলি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র ফুলতলা বিওপির টহল দল শুক্রবার রাতে ভারত থেকে পাচারকালে একটি অবৈধ মহিষ ও পাঁচটি গরু জব্দ করেছে। এ সময় চোরাচালানীরা পালিয়ে যায়। শনিবার বিকেলে আটক অবৈধ গবাদিপশুগুলো বিজিবি জুড়ী কাষ্টমসে জমা দিয়েছে।

Manual7 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল জুড়ী উপজেলার পূর্ব-বটুলী নামক স্থানে অবস্থান নেয়। মেইন পিলার ১৮২৩/৩৩-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন চোরাকারবারী ভারতীয় অবৈধ মহিষ ও গরুর একটি চালান নিয়ে আসতে দেখে বিজিবি তাকে ধাওয়া করে। পরবর্তীতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় মহিষ ও ৫টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। সীমান্তবাসী সুত্র জানায়, বড়লেখা উপজেলার বোবারথল ও জুড়ী উপজেলার বটুলি সীমান্ত দিয়ে গত দেড়/২ মাস ধরে চোরাকারবারীরা ভারতীয় মহিষ-গরু পাচারে বেপরোয়া হয়ে উঠেছে। বোবারথলের সীমান্ত পিলার ৮২ ও ৮৩ সংলগ্ন স্থান দিয়ে অবাধে ৪০ থেকে শতাধিক অবৈধ মহিষের চালান দেশে ঢুকলেও নির্বাক বিজিবি। রাতের আধার ছাড়াও সকালে মহিষ ও গরুর চালান ছোটলেখা বাজার ও পাল্লাথল চা বাগান হয়ে বড়লেখা সদর ইউনিয়নের বিছরাবাজারের জনৈক হাসানের ঘাটে নেয়া হয়। সেখান থেকে ছোটবড় স্মাগলাররা দেশের বিভিন্ন স্থানের পাইকারের কাছে ভারতীয় গরু-মহিষগুলো বিক্রি করছে। দূর্গা পুজাকে সামনে রেখে চোরাকারবারীরা অবৈধ গবাদি পশুর আড়ালে মাদকের বড় চালান নিয়ে আসার আশংকা রয়েছে।

Manual7 Ad Code

বিবিজি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, সীমান্তে সবধরণের চোরাচালান বন্ধে বিজিবি তৎপর রয়েছে। শুক্রবার রাতে আটক ভারতীয় অবৈধ গবাদিপশুগুলো শনিবার বিকেলে জুড়ী কাষ্টমসে জমা দেয়া হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!