আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দীন, উপজেলা বিএনপি সভাপতি এসএম রেজাউল ইসলাম, সম্পাদক তসলীম হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, এস এম মামুনুর রশিদ, মঞ্জুরুল আলম শেখ, সম্রাট হোসেন, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতিতপন কুমার সরকার, সাংবাদিক নাজমুল হক নাহিদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সরদার মাহমুদ উত্তাল, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে ইউএনও কামাল হোসেন পরিচ্ছন্ন আত্রাই গড়তে তার গৃহিত উদ্যোগের কথা তুলেধরে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। একইসাথে মাদক ও বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে তা নিয়ন্ত্রণে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন।

Manual3 Ad Code

এছাড়া তিনি যোগদান করার পর থেকে এ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা পেয়েছেন মর্মে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান প্রতিরোধ শুন্যের কোঠায় রাখতে প্রশাসনের কঠোরতার কথা ব্যক্ত করেন।

Manual6 Ad Code

এ দিন উপজেলা এনজিও, পরিসংখ্যান, কৃষি ঋণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!