নিটার ব্যাচওয়াইজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর চ্যাম্পিয়ন দশম ব্যাচ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

নিটার ব্যাচওয়াইজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর চ্যাম্পিয়ন দশম ব্যাচ

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার: সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) এর ক্রীড়া সংগঠন নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি) প্রতিবছর আন্তঃব্যাচ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার বিকেল ৩টায় নিটারের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় “নিটার ব্যাচওয়াইজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর ফাইনাল ম্যাচ।
জমজমাট এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দশম ব্যাচ ও একাদশ ব্যাচ। উভয় দলের খেলোয়াড়দের সমন্বিত দক্ষতা ও টানটান উত্তেজনায় ভরপুর খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে ড্র হলে ট্রাইব্রেকারে সিদ্ধান্ত নেওয়া হয়।
স্নায়ুক্ষয়ী ট্রাইব্রেকারে দশম ব্যাচ ৬-৫ গোলের ব্যবধানে একাদশ ব্যাচকে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে তারা টুর্নামেন্টের গৌরবময় শিরোপা অর্জন করে। টুর্নামেন্ট চলাকালীন নিটারের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। নিটারের খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ এবং অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!