বিনা প্রতিদ্বন্দীতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত কুলাউড়ার মান্না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিনা প্রতিদ্বন্দীতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত কুলাউড়ার মান্না

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২০
মৌলভীবাজার :: জেলা পরিষদ উপ নির্বাচনে ৬নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় সদস্য নির্বাচিত হওয়া মাহবুবুর রহমান মান্না । ফাইল ছবি

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজার জেলা পরিষদ উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় ৬নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হলেন মাহবুবুর রহমান মান্না তিনি মৌলভীবাজার জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য মৃত আব্দুল মানিকের ছেলে ও কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
রোববার ৪ অক্টোবর মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে মাহবুবুর রহমান মান্নাকে জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য যে, উক্ত ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল মানিক গত ১৬ আগষ্ট করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আব্দুল মানিকের মৃত্যুর পর মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস থেকে এই ওয়ার্ডকে শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়।

Manual5 Ad Code

মনোনয়ন জমা দেয়ার নিদির্ষ্ট সময়ে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায়। আজ ৪ অক্টোবর জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে বিনা প্রতিদ্বন্দিতায় মাহবুবর রহমান মান্না কে বিজয়ী ঘোষণা করা হয়।

এক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান মান্না বলেন, আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞ। এবং তাঁর অশেষ শুকরিয়া আদায় করছি। আমি জেলা পরিষদের ৬ ওয়ার্ডের সকলের সহযোগীতায় আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।

Manual7 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!