কুড়িগ্রাম জিয়া বাজারে ব্যবসায়ীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম জিয়া বাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম জিয়া বাজারের দোকানে উচ্ছেদের নামে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে  মানববন্ধন করেছে শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকগণ।
Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে  কুড়িগ্রাম পৌর বাজার মুল সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা দীর্ঘ ৪০/৪৫ বছর হতে চাল  দোকান মালিকগণ সুনামের সাথে ব্যবসা করে আসছি। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে যুগ্ম জজ আদালত- ১ এর নাজির পরিচয়ধারী ব্যক্তি ও দেড় শতাধিক বহিরাগত লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কোন প্রকার নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুর মালামাল লুটপাট করে আমাদের উচ্ছেদ করে। আমরা বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীরের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে। অথচ বছরের পর বছর ওই জায়গা পৌরসভার কাছ থেকে লীজ নিয়ে আমরা ব্যবসা করে আসছি। দীর্ঘ ৪০ বছর পর ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর ওই জায়গার মালিকা দাবি করলেও প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই। যদি প্রকৃত পক্ষে তারা যদি মালিক হয়ে থাকে তাহলে আমাদের কোনো প্রকার নোটিশ ছাড়াই এমন সন্ত্রাসী ও লুটতরাজের মাধ্যমে আমাদেরকে উচ্ছেদ করার অপচেষ্ঠা অবৈধ। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা করি।

Manual2 Ad Code

ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এমন সন্ত্রাসী অবৈধ কর্মকান্ডের কুড়িগ্রাম পৌরসভা ও কুড়িগ্রাম থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো প্রকার আইনী সহায়তা পাইনি। আমরা বাংলাদেশের নাগরিক ও এই জেলার বাসিন্দা হয়েও কারোর নিকট সহায়তা পাচ্ছি না। আমরা অসহায় ও নিরুপায় হয়ে পড়েছি। অবিলম্বে আমরা এ ঘটনার বিচার চাই।
ডাঃ অমিত কুমার বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আমার কর্মচারি তাকে সহযোগিতা করার কারনে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে। যতদুর জানি পৈতৃক সুত্রে  মালিক জাহাঙ্গীর। আর এ ব্যাপারে আদালত রায় জাহাঙ্গীরের পক্ষে আছে।
Manual2 Ad Code

আদালতের রায় ও বৈধ কাগজ সুত্রে আমি ওই জমির মালিক। অন্যায়ভাবে জমির মালিকানা দাবি করার কোন ইখতিয়ার আমার নেই।

কুড়িগ্রাম পৌরসভা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার বলেন, আমরা এ বিষয়ে  অভিযোগ পেয়েছি। এ ঘটনা আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!