মৌলভীবাজারে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ ও যুবদের জন্য ব্র্যাক যে সুযোগ নিয়ে এসেছে, তা কাজে লাগাতে পারলে পরিবারের পাশাপাশি তারা সমাজ ও দেশের আর্থ- সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। এসময় তিনি এনজিও, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে তরুণ ও যুব উদ্যোক্তাদের উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।

Manual8 Ad Code

ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং-এর সভাপতিতে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম নাগিব মাহবুব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ।

Manual4 Ad Code

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, উপজেলা শিক্ষা অফিসার রাশিদা আক্তার, পূবালী, সোনালী ও
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপকগণসহ বিভিন্ন এনজিওর জেলা পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ-তরুণীগণ।

Manual2 Ad Code

আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের জেলা ব্যবস্থাপক আসলাম হাকীম আরিফ তাঁর মূল উপস্থাপনায় বলেন, বাংলাদেশের তরুণ ও যুব, যারা তাদের আয় এবং উৎপাদনমূলক উদ্যোগ সম্প্রসারণ বা বৃদ্ধি করতে চায়, তাদের জন্য ঐতিহ্যগত অর্থায়নের উৎসগুলো থেকে ঋণ গ্রহণের সমস্যার সমাধান করে অর্থনৈতিক সুবিধাগুলো সহজতর করনের মাধ্যমে তরুণ ও যুব উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের এবং তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!