মৌলভীবাজারে মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের নগদ অর্থ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের নগদ অর্থ বিতরণ

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ৩৭তম কিস্তি ও নগদ অর্থ প্রদানের ৮ম কিস্তি বিতরণ করা হয়েছে।
রোববার (0১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ এর বড়কাপনস্থ বাসভবনে গরীব অসহায় সুবিধাভোগী মানুষের মাঝে ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ৩৭তম কিস্তি ও নগদ অর্থ প্রদানের ৮ম কিস্তি বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় এসময় বৃটেন প্রবাসী মোঃ রফিক উল্লাহ, সমাজসেবক মোঃ সুমন আহমদ, ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মাদ, নির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম, নাদিম মোহাম্মদ সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় মায়মুরব্বি ও যুবসমাজ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে বিগত ৩ বছর ধরে প্রতি ইংরেজি মাসের পহেলা তারিখ নিয়মিত মাসিক অনুদান বিতরণ করে আসছে। ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং সুবিধাভোগীদের সদয় সম্মতির প্রেক্ষিতে বিগত মে মাস (২০২৪) থেকে খাদ্যসামগ্রী বিতরণের পরিবর্তে প্রতি মাসে লটারির মাধ্যমে ৮জনকে দশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা নগদ বিতরণ করা শুরু হয়। এরই ধারাবাহিকতায় রোববার (0১ ডিসেম্বর) মাসিক অনুদানের ৩৭তম এবং নগদ অর্থ প্রদানের ৮ম কিস্তি বিতরণ করা হয়।
এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, করোনাকালীন ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ, তীব্র গরমে যানবাহন এবং পথচারীদের মাঝে হালকা খাবার ও ঠান্ডা শরবত বিতরণ, রমাদ্বান মাসে ইফতার সামগ্রী বিতরণ, দুই ঈদে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্টে শিক্ষা ও আনন্দ সফর, খেলাধুলা সহ সামাজিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া ও উন্নয়নমূলক এবং উৎসাহ উদ্দীপনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা ইতিমধ্যে সমাজের বিভিন্ন মহলে ব্যাপক প্রসংশা কুঁড়িয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!