রাজনগরে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে সোমবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক। নিহত দুজনেই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

Manual4 Ad Code

নিতহরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। আহত অপর আরোহী রাজু আহমদ (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী রাজনগরের উত্তরভাগ থেকে আসছিলেন। পথে মুশুরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এসময় স্থানীয় জনতা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!