‘সাংবাদিকরা সমাজের দর্পণ’ – আনোয়ার হোসেন হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

‘সাংবাদিকরা সমাজের দর্পণ’ – আনোয়ার হোসেন হেলাল

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২০
আত্রাই :: প্রেসক্লাবে মতবিনিময়কালে সাংবাদিকরা ফুল দিয়ে বরণ করছেন নওগাঁ-৬ উপ নির্বাচনে অংশ নেয়া মো. আনোয়ার হোসেন হেলালকে। ছবি :: প্রতিনিধি

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। তাই নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আসন্ন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের পার্থী ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন হেলাল।

Manual4 Ad Code

রবিবার ০৪ অক্টোবর  রাতে আত্রাই প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আত্রাই-রাণীনগরের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভ’মিকা প্রত্যাশা করে আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। সমাজের বিভিন্ন বিষয়ে আগাম তথ্য দিয়ে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরা।

Manual1 Ad Code

আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, আত্রাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ছাবেদ আলী, তপন কুমাার সরকার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, কোষাধ্যক্ষ আল আমিন মিলন, সদস্য আবুহেনা মোস্তফা কামাল প্রমূখ।

Manual4 Ad Code

এনএইচএন/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!