আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শীতার্ত কুলি ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মাঠে কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

কম্বল বিতরণকালে তিনি বলেন, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম ভুখন্ড পেয়েছিলাম। জুলাই-আগষ্টে ছাত্র- জনতার অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে কম্বল বিতরণে কেহ ডবল এবং কেহ একটিও প্রাপ্তি থেকে বঞ্চিত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দিন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে ইউএনও অফিস, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, আত্রাই থানা, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শণ অন্তে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমলকি গাছের চারা রোপণ করেন।

Manual4 Ad Code

শেষে ভূমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালায় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা প্রশাসক। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!