কুলাউড়ায় জামায়াতে ইসলামীর বিশাল প্রচার মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় জামায়াতে ইসলামীর বিশাল প্রচার মিছিল

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশাল প্রচার মিছিল করেছে কুলাউড়া  উপজেলা জামায়াত ইসলামি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আছরের নামাজের পর উত্তরবাজার জামে মসজিদের সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়।

Manual6 Ad Code

এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন চৌমুহনীতে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ২১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সম্মেলনে অংশগ্রহণের জন্য বক্তব্যের মাধ্যমে দাওয়াত জানানো হয়।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের নেতৃত্বে অনুষ্ঠিত প্রচার মিছিল উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন,সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রটারি সাইফুল ইসলাম খান ও মো: আলাউদ্দিন,

পৌর সভাপতি রুহুল আমিন রুয়ুব, সেক্রেটারি মনসুর আহমদ তালুকদার, কর্মপরিষদ সদস্য মাওলানা তরিক খান, ভুকশিমইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মতিউর রহমান, শুরা সদস্য আতিকুর রহমান, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ফয়ছল আহমদ।

এছাড়াও উক্ত প্রচার মিছিলে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!