কুড়িগ্রামে ৪ ইটভাটার ৬ লক্ষ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ৪ ইটভাটার ৬ লক্ষ টাকা জরিমানা

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

মো: বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি :: উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ৮ জানুয়ারি বুধবার ফুলবাড়ীতে অবস্থিত ৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

এসময় ৫ (২) ধারা ভঙ্গ করে জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিরেখে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ফুলবাড়ির চন্দ্রখানায় অবস্থিত কে এম ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা, কাশিপুরে অবস্থিত ডব্লিউ এ এইচ ব্রিকসকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা,আজোয়াটারিতে অবস্থিত এবি ব্রিকস এবং এম এস এইচ ব্রিকস দুইটির প্রত্যেককে দুই লক্ষ টাকা অর্থাৎ সর্বমোট চারটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!