কমলগঞ্জে রাজকান্দি রানার্স কমিউনিটির হিল ম্যারাথন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে রাজকান্দি রানার্স কমিউনিটির হিল ম্যারাথন অনুষ্ঠিত

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনের কোন বিকল্প নেই। এই চেতনাকে ধারন ও লালন করে ৎুাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপি তুলে ধরার লক্ষ্যে ও পর্যটনকে বিকশিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (0১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিলে রাজকান্দি রানার্স কমিউনিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২৫ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন সিলেটের সায়মুন হোসাইন। তিনি ২ ঘন্টা ১০ মিনিট রান সম্পন্ন করেন। মেয়েদের মধ্যে প্রথম হন তাসনিন। তিনি শেষ করছেন ৩ ঘন্টা ৪০ মিনিটে।

Manual2 Ad Code

১০ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন শমশেরনগরের শুভ্র যাদব। তিনি ৩৮ মিনিট শেষ করছেন। মেয়েদের মধ্যে প্রথম হন জান্নাতুল ফেরদৌস টুম্পা। তাঁর সময় লাগে ১.২৩ মিনিট।

রাজকান্দি হিল ম্যারাথনে মোট ৫৫০ জন অংশগ্রহণ করেন। তারমধ্যে ২৫ কিলোমিটারে পুরুষ ৪২০ জন ও ১০ কিলোমিটারে ১৩০ জন অংশ নেন।

উভয় ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেন রাজকান্দি রানার্স কমিউনিটির রেইস কো-অর্ডিনেটর আব্দুল বাছিত, রেইস ডিরেক্টর মো. জাকির হোসাইন, ইভেন্ট ম্যানেজার সুলেমান হাসান, রেইস কো-ডিরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী ও মঞ্জুরুল হাসানসহ আরো অনেকে এবং নির্দিষ্ট সময়ের ভেতরে রান সম্পন্নদের মডেল পরিয়ে দেয়া হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!