মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২ ঘটিকায় মোগলবাসা ইউনিয়নের বৈরাগীর বাজারে এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সরদার পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার ইমাম নাজমুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন মন্ডল।
বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#