রাজনগরে ইউএনও’র স্বামীসহ ৩ জন করোনায় আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে ইউএনও’র স্বামীসহ ৩ জন করোনায় আক্রান্ত

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী। তিনি অগ্রণী ব্যাংকের উপজেলার মুন্সিবাজার শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। অন্য দু’জনের মধ্যে একজনের বাড়ী ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে ও অপর একজনের বাড়ী টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামে। মঙ্গলবার ১৬ জুন সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নাম জানাতে রাজি হননি সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল জানান, চলতি মাসের ৪ তারিখে তার স্বামী অগ্রণী ব্যাংকের সুনামগঞ্জের ছাতক শাখা থেকে বদলি হয়ে মুন্সিবাজার শাখায় যোগদান করেন। এসময় তিনি সর্দি ও জ্বরে ভোগায় যোগদানের পর থেকে আর কর্মস্থলে যাননি। পরে কোভিড টেস্টের জন্য নমুনা দেয়া হলে বুধবার তার স্বামী করোনা পজিটিভ বলে জানানো হয়। বর্তমানে তার জ্বর-সর্দি কমেছে।

Manual7 Ad Code

উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭ জুন তারা নমুনা দেন। নমুনা পরীক্ষা শেষে ১৬ জুন সকালে ঢাকা থেকে সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদকে জানানো হয় রাজনগর উপজেলার এই ৩ জন করোনা পজিটিভ। পরে সিভিল সার্জন মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এদিকে এপর্যন্ত রাজনগর উপজেলা হাসপাতালে নমুনা দিয়ে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন ও একজনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪ জন। আবার একজন রাজনগরে নমুনা দিয়ে শনাক্ত হলেও মৌলভীবাজার শহরে বসবাস করছেন। অন্যদিকে আরো ৩ জন ফেঞ্চুগঞ্জ ও বিয়ানিবাজার উপজেলায় নমুনা দিয়ে শনাক্ত হলেও তারা রাজনগর উপজেলায় বসবাস করছেন। সেই হিসাবে রাজনগরে বর্তমানে ১০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী বসবাস করছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!