কুলাউড়ায় বনমন্ত্রীর ভাগনা পরিচয় দানকারী হতে চান বরমচাল বিএনপির ওয়ার্ড সভাপতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় বনমন্ত্রীর ভাগনা পরিচয় দানকারী হতে চান বরমচাল বিএনপির ওয়ার্ড সভাপতি

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রীর ভাগনা। সুবিধা নিয়ে এলপিজি গ্যাস  ও পেট্রোল পাম্প করেছেন। জবর দখল করেছেন মানুষের জমিজমা। তার প্রভাবে কেউ এলাকায় কথা বলতে পারেননি। সেই সুবিধাবাদি ফখরুল সরকার পতনের সাথে সাথে খোলস পাল্টে হতে চান বরমচাল ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি। বিষয়টি জানতে পেরে ওয়ার্ড বিএনপির তৃণমুল নেতারা বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বয়াকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

Manual4 Ad Code

জানা যায়, বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ফখরুল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিজেকে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনা পরিচয়ে এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন। এই পরিচয়ে বনবিভাগের জায়গা দখল, নিরীহ মানুষের ভুমি দখল, মামলা হামলা করে পুলিশ দিয়ে নিরীহ মানুষকে হয়রানী করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। দলীয় ও মন্ত্রীর পরিচয়ের সুবিধা নিয়ে সিঙ্গুর এলাকায় একটি ‘ এইচ এ রহমান” নামে একটি এলপিজি ও পেট্রোল পাম্প স্থাপন করেন। যে ফিলিং স্টেশনের উদ্বোধন করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম এবং বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

সেই ফখরুল আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের চরিত্র পাল্টে সাধু সাজার চেষ্টা করছেন। এলাকার বিএনপির কিছু নেতাকে ম্যানেজ করে হতে চান ওয়ার্ড বিএনপি’র সভাপতি। বিষয়টি জানতে পেরে ৮ নং ওয়ার্ড বিএনপির তৃণমুল নেতারা বিষয়টি লিখিত আকারে বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন এর কাছে লিখিত অভিযোগ করেন। স্থানীয় নেতৃবৃন্দের লিখিত অভিযোগ গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন।

এ ব্যাপারে বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন জানান, বিএনপির নেতাকর্মীদের লিখিত অভিযোগ পেয়েছি। আমরা সতর্ক আছি। যাতে এরা দলে ঠাঁই না পায়।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!