ওসমানীনগরে উপজেলা ক্রিকেট লীগ সম্পন্ন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে উপজেলা ক্রিকেট লীগ সম্পন্ন 

  • শনিবার, ১ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে উপজেলা ক্রিকেট লীগের ৯ম আসর সম্পন্ন হয়েছে  ।  উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই মাঠে ফাইনাল ম্যাচ শেষে পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই ক্রিকেট  আসরের। ম্যাচে ড্রীম এলিভেনকে হারিয়ে ২ উইকেটে শামীম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Manual6 Ad Code

ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থা আহবায়ক কাজী জুম্মান আহমেদের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার   সদস্য  মো: সাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মোসাহিদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনহার মিয়া,বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মান্না চৌধুরী,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল,সদস্য জয়নাল আবেদীন,বালাগঞ্জ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি বশির মিয়াসহ আরো অনেকেই।

Manual4 Ad Code

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সামাজিক,রাজনৈতিক,সাংবাদিক ও সুশীলসমাজের ব্যাক্তিবর্গসহ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থার  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!