শ্রীমঙ্গলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ : ২ অভিযুক্ত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ : ২ অভিযুক্ত আটক

  • সোমবার, ১২ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code
এইবেলা, শ্রীমঙ্গল ::
জেলখানা থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে ২৫ বছরের এক গৃহবধুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার হওয়া ঐ নারী শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রোববার সকালে ধর্ষণের অভিযোগে ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের মৃত ছুরুক আলীর ধর্ষক ছেলে কাজল মিয়া (৩০) ও তার অপর সহযোগী একই গ্রামের মৃত রহমান মিয়ার ছেলে মতিন মিয়া (২০) কে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারের পর তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।
গত ১৯ সেপ্টম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত দুই ধর্ষক কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) ও ধর্ষণের শিকার নারী উপজেলার ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।
ধর্ষণের শিকার হওয়া নারী (২৫) বলেন, গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ জেল খানায় আমার স্বামীকে দেখাতে আমার প্রতিবেশী কাজল মিয়া ও মতিন মিয়া আমাকে নিয়ে যায়। সেখান থেকে বের হয়ে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সাথে দেখা করতে বলে। উকিলের সাথে দেখা করে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনবে বলে আমাকে জানায়। পরে আমি তাদের সাথে যাই। তারা আমাকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে নিয়ে একটি রুমে বসায়। অনেকক্ষB বসার পর তারা দুজনে আমার সাথে থাকা ৫ বছরের শিশুটিকে অন্য কক্ষে নিয়ে গিয়ে একজন একজন করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তারা আমাকে গেস্ট হাউজে ফেলে রেখে চলে যায়। আমি সেখান থেকে বাড়ি ফিরে যাই। পরে আমি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হই সেখানে আমার ডাক্তারি পরিক্ষা হয়। আমি অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। তবে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তথ্য পেয়ে শ্রীমঙ্গল থানার এক এস আই আমার সাথে ফোনে কথা বলেছিলেন। আমি গতকাল তাদের নামে থানায় অভিযোগও করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা বলেন, ধর্ষিতা গৃহবধু অভিযোগ করেছেন গত ১৯ সেপ্টেম্বর সকালে তার গ্রেফতারকৃত স্বামীকে থানায় দেখিয়ে কোর্টের মাধ্যমে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সাথে পরামর্শ করার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে আসে। সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের একটি গেস্ট হাউজে গৃহবধুকে নিয়ে একটি রুমে বসায় কাজল ও মতিন। অনেকক্ষন বসার পর তারা দুজনে গৃহবধুর সাথে থাকা ৫ বছরের শিশুকে অন্য কক্ষে নিয়ে যায়। এরপর একজন একজন করে তাকে জোড় পূর্বক পালাক্রমে ধর্ষণ করে গেস্ট হাউজে রেখে চলে যায়। সেখান থেকে গৃহবধু বাড়ি ফিরে যায়, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
শারীরিকভাবে অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে দেরি হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। তিনি জানান, আমাদের কাছে অভিযোগ করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আজ উপজেলার আমরাইলছড়া থেকে গ্রেফতার করেছি। তাদের আজ রোববার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে। আমরা এই বিষয়ে আরো তদন্ত করছি। তদন্ত শেষে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!