আত্রাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

আত্রাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক ২৫ মার্চ গনহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আফজাল হোসেন, ওসি সাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সরদার মাহমুদ উত্তাল প্রমুখ বক্তব্য দেন। প্রস্তুতি সভা শেষে এদিন উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাসকতা সভা হয়।

Manual8 Ad Code

সভায় বক্তাগণ ১৬ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদযাপন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিবেশ ভালো রাখতে কাজ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। সেইসাথে আসন্ন ঈদকে ঘিরে কেহ যেনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানান।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, তিনি এ উপজেলায় যোগদানের পর থেকে তাঁর কাজে সর্বশ্রেণি পেশার মানুষ সহায়তা করছেন। এ ভাবে সহায়তা পেলে উপজেলার মানুষদের সেবা দিতে এবং আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সহজ হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!