কুলাউড়ায় উপজেলা বিএনপির ইফতার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় উপজেলা বিএনপির ইফতার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল, মরহুম আব্দুল হান্নানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২২ মার্চ) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিল, মরহুম আব্দুল হান্নানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামালের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ।

Manual2 Ad Code

Manual7 Ad Code

বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মজিদ, বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী, আজিজুর রহমান মনির, ময়নুল হক বকুল, আবু সুফিয়ান, যুবদল নেতা জুবের খান, কাওসার আহমেদ নিপার, ছাত্রদল নেতা তানজিল খান, আতিকুর রহমান, মৌসুম সরকার, হাবিবুর রহমান টিপু প্রমুখ। সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!