কুড়িগ্রামের সকল থানা হবে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল- পুলিশ সুপার মহিবুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামের সকল থানা হবে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল- পুলিশ সুপার মহিবুল ইসলাম

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
কুড়িগ্রাম :: পুলিশ সুপার মহিবুল ইসলাম। ফাইল ছবি

Manual7 Ad Code

রতি কান্ত রায়, কুড়িগ্রাম :: কুড়িগ্রামের সকল থানা হবে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন বন্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন কুড়িগ্রামের এসপি।

Manual8 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন,আইন শৃঙ্খলার উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশের মধ্যেও ব্যাপক পরিবর্তন ঘটেছে।পুলিশী সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে গ্রামগঞ্জে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।

পুলিশ সুপার বলেন, কুড়িগ্রামের সকল থানা হবে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আশ্রয়স্থল। মানুষ থানায় ছুটে আসার পর যাতে দ্রুত আইনি সেবা পান এবং থানায় জিডি করতে চাইলে কোন প্রকার অজুহাত সৃষ্টি না করে ৫মিনিটের মধ্যে জিডি করতে হবে। অন্যথায় দায়িত্ব পালনে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন তিনি। প্রতিটি থানা দালাল ও টাউট মুক্ত করারও ঘোষণা দেন তিনি।

তিনি বলেন,নির্যাতিত মানুষের আশ্রয়স্থল ও নিরাপত্তার কেন্দ্র হবে থানা। সেবাপ্রার্থী কোনো মানুষ থানায় এসে জিডি বা মামলা করতে গিয়ে যদি কোন হয়রানির শিকার হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে।কোথাও হয়রানির শিকার হলে সরাসরি আমাকে(পুলিশ সুপার) কে জানাবেন।এছাড়াও পুলিশী সেবা পেতে ৯৯৯এ ফোন করার আহবান জানান তিনি।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে কুড়িগ্রাম জেলার আনাচে কানাচে পুলিশী সেবা ছড়িয়ে দেয়া হবে।মানুষের সমস্যা সমাধান ও দ্রুত আইনি সেবা দিবে পুলিশ।

Manual8 Ad Code

আরআর/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!