মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে সন্তানদের হাতে বাবা ‘খু ন’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে সন্তানদের হাতে বাবা ‘খু ন’

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
Dead body with an blank tag. Coronavirus victim.

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:: 

Manual6 Ad Code

মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে সন্তানদের হাতে মুসলিম মিয়া (৪৭) নামে এক ব্যক্তি খুন 
হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। তবে ছেলে 
পলাতক রয়েছেন।

 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার স্ত্রী বিদেশে যাবেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝামেলা চলছিল। শনিবার সন্ধ্যায় ছেলেমেয়ের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মেয়ে মুন্নি আক্তার ও ছেলে মুন্না মিয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তার ছেলে তাকে সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসককে জানান, বাবা গাছ থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তিনি মারা যান। পরে বাবার লাশ নিয়ে বাড়িতে ফেরেন ছেলে ও মেয়ে।

বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Manual1 Ad Code

এ সময় স্থানীয় লোকজন মেয়ে মুন্নিকে আটক করে পুলিশে দেন। ঘটনার সময় মুসলিমের স্ত্রী বাড়িতে ছিলেন না। মেডিকেল চেকআপের জন্য তিনি ঢাকায় ছিলেন।

Manual1 Ad Code

থানার ওসি মাহবুবুর রহমান বলেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, দুই সন্তানই তাদের বাবাকে খুন করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!