শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদন্ড

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
প্রতীকি ছবি

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৭ বছরের ভাতিজা মাসুম মিয়া হত্যার দায়ে চাচি সেলি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন বাবু দীপক চন্দ্র ধর।

Manual2 Ad Code

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ বলেন, মামলায় বাদী মাসুক মিয়াসহ ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়। দীর্ঘ শুনানি ও উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা প্রদান করেন। আমরা মনে করি এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, ২০১৬ সালে জেলার কুলাউড়া উপজেলার কুরবানপুর গ্রামের মাসুক মিয়ার ৭ বছরের ছেলে মাসুম মিয়াকে বঁটি দা দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন তারই চাচি সেলি বেগম। এ ঘটনায় নিহত মাসুম মিয়ার পিতা মাসুক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!