কুলাউড়া শহরের আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়া শহরের আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code
এইবেলা কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) রাত ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। ফসিউল চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা।

Manual2 Ad Code

জানা যায়, সন্দীপের বাসিন্দা ফসিউল কুলাউড়ায় শহরের  স্টেশন রোডে  আজাদ বোর্ডিংয়ে ব্যবসায়ী পরিচয়ে রুম নিয়ে সেখানে থাকতেন। গত ৯ এপ্রিল থেকে তিনি ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন। রোববার রাতে হোটেল কতৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানান।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, রোববার বিকেলের পর থেকে ফসিউলের রুম থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে তাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।

Manual7 Ad Code

ওসি আরও জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে ফসিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্ট্রোক করে ফসিউলের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!