বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর ৬ মাসের দন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর ৬ মাসের দন্ড

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখায় ২ মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই দন্ডাদেশ দেন। বুধবার দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দন্ডপ্রাপ্তরা হলেন বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে রুহুল আমিন জিবুল (৩৯) ও দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আব্দুল মতিনের ছেলে মাছুম আহমদ (৩৪)। উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাদাদ চা বাগান এলাকায় তাদের এই দন্ডদেন আদালত।

জানা গেছে, উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে গোপন তথ্য ছিল উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চা বাগান এলাকায় কয়েকজন মাদকসেবী অবস্থান করছে। এ তথ্যে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রুহুল আমিন জিবুল ও মাছুম আহমদকে মাদক সেবন ও মাদক পেয়ে আটক করা হয়। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। অভিযানে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন অংশ নেন।

Manual3 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভ্রাম্যমাণ আদালতে দন্ডিতদের বুধবার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!