আত্রাইয়ে আ’লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ : আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে আ’লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ : আটক-২

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
আত্রাই :: অগ্নি কান্ডে বিদ্ধস্ত আওয়ামীলীগের নির্বাচনী অফিস। ছবি :: প্রতিনিধি

Manual6 Ad Code

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিএনপি’র ২ কর্মীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিয়ারী ইউপি কার্যালয় সংলগ্ন স্থানে।

জানা যায়, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আসন্ন উপ-নির্বাচনের প্রচারণার জন্য মনিয়ারী ইউপি কার্যালয় সংলগ্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলালের একটি নির্বাচনী অফিস তৈরি করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কে বা কারা ওই কার্যালয়ে অগ্নি সংযোগ করে।

Manual3 Ad Code

পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেয়। এ ঘটনায় আত্রাই থানা পুলিশ রাতেই ২ জন বিএনপি কর্মী মনিয়ারী গ্রামের মৃত আকবর আলীর ছেলে বাবলু হোসেন বাবু (৪০) ও শফির উদ্দিন মন্ডলের ছেলে সুমন আলী মন্ডলকে (৩৫) তাদের নিজ বাড়ি থেকে আটক করে।

Manual2 Ad Code

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট বলেন, জনমনে ভীতি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। আর এর দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেয়া হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!