বিমানবন্দর থেকে নুসরাত ফারিহা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিমানবন্দর থেকে নুসরাত ফারিহা গ্রেফতার

  • রবিবার, ১৮ মে, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::  দেশিয় চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual8 Ad Code

আজ রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

এরপরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।

Manual5 Ad Code

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রবিবার বিকেলে বলেন, গ্রেপ্তার অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

Manual8 Ad Code

পুলিশ সূত্র জানায়, নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারসংশ্লিষ্ট মোট ২৮৩ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেন নুসরাত ফারিয়া।

Manual6 Ad Code

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, ইমিগ্রেশন পুলিশ সকাল ১১টার দিকে বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটকের তথ্য জানায়। এরপর থানা পুলিশ বিমানবন্দরে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সুবিধার্থে তাকে থানায় না রেখে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। তবে থানা পুলিশই মামলাটির তদন্ত করছে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় নুসরাতের। এক দশকের পথচলায় তিনি জনপ্রিয় বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!