মাধবপুরে “পার্টনার” কংগ্রেস অনুষ্ঠিত : কৃষি পুষ্টি ও উদ্যোক্তা বিকাশে নতুন দিগন্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরে “পার্টনার” কংগ্রেস অনুষ্ঠিত : কৃষি পুষ্টি ও উদ্যোক্তা বিকাশে নতুন দিগন্ত

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫

Manual8 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :.:.

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অনুষ্ঠিত হলো “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতাধীন একদিনব্যাপী কংগ্রেস। শুক্রবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

Manual2 Ad Code

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন।

Manual3 Ad Code

তিনি বলেন, “কৃষি ও পুষ্টির উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে টেকসই গ্রামীণ অর্থনীতি গড়তে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান এবং মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার,কৃষক আঃ বাছির বদু। তাঁরা বলেন, “এই প্রকল্পের মাধ্যমে নতুন কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা এবং স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।” দিনব্যাপী এই কংগ্রেসে কৃষক, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!