সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

  • রবিবার, ১ জুন, ২০২৫

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি ::

Manual5 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টানা বৃষ্টির কারণে টিলা ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে।  শনিবার দিবাগত রাত ২টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

নিহতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), রহিমা বেগম; তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) ।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার গভীররাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!