কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বর সিসি টিভির আওতায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বর সিসি টিভির আওতায়

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণে এবং ট্রাফিক বিভাগের চেইনএজ ব্যবস্থা আরো সুচারুভাবে পরিচালনার জন্য শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরকে সিসি টিভির আওতায় আনা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় শাপলা চত্বরে অবস্থিত ট্রাফিক বিভাগ রুমে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। জেলা পুলিশ ট্রাফিক বিভাগ অনুষ্ঠানের উদ্যোক্তা।

Manual2 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, এএসপি উৎপল কুমার রায়, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক সার্জেন্ট একেএম বানিউল আনাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার প্রমুখ।

এ ব্যাপারে পুলিশ সুপার মাহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, শহরের মুল প্রবেশদ্বার হল শাপলা চত্বর। এখানে সিসি ক্যামেরা স্থাপনের মধ্যদিয়ে ট্রাফিক ব্যবস্থায় অধিকতর শৃংখলা বজায় রাখা যাবে। পাশাপাশি এই এলাকায় অপরাধ বা দুর্ঘটনা সংগঠিত হয়, সেক্ষেত্রে এই সিসি টিভি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে সহায়তা করবে। এছাড়াও অপরাধ দমন ও প্রতিরোধে ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!