,“ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় বা লজ্জা নেই – ডা. শফিকুর রহমান! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

,“ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় বা লজ্জা নেই – ডা. শফিকুর রহমান!

  • বুধবার, ২৫ জুন, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় আমির ডা. শফিকুর রহমান জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত জামায়াতের মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাচ্ছি।”

গতকাল নিউইয়র্কের জনপ্রিয় বাংলা পত্রিকা ঠিকানা’র “ঠিকানায় খালেদ মহিউদ্দিন” টকশোতে অংশগ্রহণ করে জামায়াতের আমির এই ক্সমা চান। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধাপরাধ মামলায় এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর দেওয়া তার এক সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে— সেই ক্ষমা কী মুক্তিযুদ্ধকালীন সময়কেও অন্তর্ভুক্ত করে?

প্রত্যুত্তরে ডা. শফিকুর রহমান বলেন,“শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি তাদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করছি।”

Manual3 Ad Code

তিনি আরও বলেন,“মানুষ যেমন ভুল করে, তেমনি কোনো দলের পক্ষ থেকেও ভুল সিদ্ধান্ত হতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক— সেটা নির্ধারণ করবে ইতিহাস। আজ যেটাকে ভুল বলা হচ্ছে, ভবিষ্যতে হয়তো সেটাই সঠিক বলে প্রমাণিত হবে।”

Manual3 Ad Code

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে স্বীকার করেন যে,“আমরা আদর্শবাদী দল, তবে আমরা মানুষ—ভুল করতেই পারি। আমাদের বা আমাদের সহকর্মীদের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি কোন শর্ত ছাড়াই তার জন্য ক্ষমা চাচ্ছি।”

Manual2 Ad Code

তিনি জোর দিয়ে বলেন,“ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় বা লজ্জা নেই। এটা মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থেকে করা হয়েছে।”

এই বক্তব্য এমন সময় এলো, যখন মুক্তিযুদ্ধের সময়কালীন ভূমিকা এবং জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে জাতীয়ভাবে আলোচনা আবারও নতুন করে শুরু হয়েছে। এটিএম আজহারুল ইসলামের মামলায় খালাস পাওয়ার রায় নিয়েও বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। এই শর্তবিহীন ক্ষমা চাওয়ায় কিছুটা হলেও এ প্রসঙ্গে আলোচনা শিথিল হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!