কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী রিপন চৌধুরীকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী রিপন চৌধুরীকে সংবর্ধনা

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোহিতুর রহমান চৌধুরী রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৪ জুলাই) ৪নং জয়চন্ডী ইউনিয়ন বিএনপির উদ্যোগে উত্তর কুলাউড়া মোস্তফা কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জয়চন্ডী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহিতুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।

Manual5 Ad Code

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সদস্য ও জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, সদস্য রুমেল খান, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গাফ্ফার চৌধুরী, জয়চন্ডী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালিক, জয়চন্ডী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল করিম কালা।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ, ইউপি সদস্য আলিম আহমদ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ সুহেল আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আতাউর রহমান দুদু, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ আলমাছ আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এসময় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, সাংগঠনিকসহ প্রায় ৩ শতাধিক সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোহিতুর রহমান চৌধুরী রিপনের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন। এছাড়াও অতিথিসহ নব নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সকলে মিলে একসাথে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!