কুলাউড়ায় কৃষকদলের বৃক্ষরোপণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় কৃষকদলের বৃক্ষরোপণ

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ;; 

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুলাউড়া গ্রাম জামে মসজিদের জায়গায় বৃক্ষরোপণ করে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

Manual5 Ad Code

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা’র সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা কৃষকদলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাতির বকস, জয়চন্ডী ইউনিয়নের সাবেক প্যালেন চেয়ারম্যান মো: আব্দুল খালিক,   উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক আব্দুস সালাম, পৌর যুবদলের সাবেক প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আজিজুর রহমান রুকন, জয়চন্ডী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সজিব, কাদিপুর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আছকির মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: তাহের আলী লেবু মিয়া প্রমুখ।

Manual1 Ad Code

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা জানান, মঙ্গলবার দুপুরে কুলা&উড়া গ্রাম জামে মসজিদের জায়গায় প্রায় ৫০ টি ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন হয়েছে। জুলাই মাসের মধ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে কেন্দ্রীয় এই কর্মসূচিকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!