মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • বুধবার, ৯ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, মৌলভীবাজার :: 

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (০৯ জুলাই, ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন  পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা  মহোদয়।

Manual1 Ad Code

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এরপর ২০২৫ সালের জুন মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কমলগঞ্জ থানার আবু জাফর মোঃ মাহফুজুল কবির।

Manual8 Ad Code

এছাড়া বড়লেখায় মন্দিরে চুরির ঘটনা উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বিশেষ পুরস্কার লাভ করেন। এর পাশাপাশি পুলিশ অফিসের এলআইসি, অপরাধ শাখা এবং পুলিশ কন্ট্রোল রুমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Manual2 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!