আত্রাইয়ে পানির স্রোতে ভেসে যাওয়া শিশুর লাশ ২৪ ঘন্টা পর উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে পানির স্রোতে ভেসে যাওয়া শিশুর লাশ ২৪ ঘন্টা পর উদ্ধার

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে নদীর স্রোতে ভেসে যাওয়ার ২৪ ঘন্টা পর চতুর্থ শ্রেণিতে পড়ূয়া শিশু কন্যা নিতি আক্তার (১০) এর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

Manual7 Ad Code

১৬ জুন মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মিরাপুর ইটভাটা সংলগ্ন নদীর তীর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

Manual4 Ad Code

নিহত নিতি আক্তার উপজেলার আটগ্রাম গ্রামের প্রবাসী ফজলুর রহমানের মেয়ে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ৯৯৯ থেকে থানায় কল আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণির ছাত্রী নিতি আক্তারের ভেসে যাওয়া খবর। সাথে সাথে এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরো বলেন, নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রী। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিতি আক্তার ও তার ফুপাতো বোন জুতি আক্তার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাতার কেটে নদীর মাঝে প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।

পরে রাজশাহী ডুবুরি দলকে খবর পৌচ্ছালে তারা এসে নদীতে নিখোঁজ শিশু কন্যার সন্ধানে রাত্রি পর্যন্ত অভিযান অব্যাহত রেখে তার কোন সন্ধান পায়না । মঙ্গলবার সকালে উপজেলার মিরাপুর ইট ভাটা সংলগ্ন নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!